1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরের পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু।  গত ২২ আগস্ট ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেফতার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার আগের দিন সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন হাসানুল হক ইনু। ৪ আগস্টের ওই বিবৃতিতে সংঘাত-সহিংসতা-রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নৌকা নিয়ে নির্বাচন করেও হেরে যান তিনি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews