ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

সাহসী কনক ঢুকতে পারছেন না শ্বশুরবাড়ি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • ১৩০ বার পঠিত হয়েছে

বেশ কিছুদিন আগে দক্ষিণ ভারতের প্রাচীন শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়েছিলেন দুই নারী। সেই বহুল আলোচিত তাঁদেরই একজনকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না পরিবার। কনক দুর্গা নামের ৩৯ বছরের ওই নারী এ মাসের গোড়ায় শবরীমালা মন্দিরে প্রবেশের পর আত্মগোপন থেকে যখন বাড়ি ফেরেন, তখন তাঁর শাশুড়ি তাঁকে লাঠিপেটা করে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। এরপর আহত কনক দুর্গা হাসপাতালে ভর্তি হন।

১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের শবরীমালা মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার যে শতাব্দীপ্রাচীন প্রথা রয়েছে, সেই প্রথা বাড়ির বউ হয়ে কেন ভেঙেছেন—এটাই ছিল কনক দুর্গার অপরাধ। হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরে দেখেন স্বামীসহ শ্বশুরবাড়ির কেউ সেখানে নেই। বাড়ি তালাবব্ধ।

সমাজকর্মী থাঙ্কাচান ভিথায়াতিল বিবিসিকে জানান, কনক দুর্গা হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখেন, সেখানে কেউ নেই। পুলিশও তাঁর সঙ্গে গিয়েছিল। বাড়িতে ঢুকতে পারছেন না দেখে পুলিশই নারীদের জন্য তৈরি আশ্রয়শিবিরে তাঁকে নিয়ে যায়। পরে থানায় গিয়ে কনক দুর্গা জানতে পারেন, শ্বশুরবাড়ির লোকেরা চান না তিনি বাড়িতে ফেরেন। এরপর কনক দুর্গার স্বামী কিষান উন্নিকে থানায় ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য।

মালাপ্পুরাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট প্রতীশ কুমার জানান, কনক দুর্গার স্বামী থানায় এসেছিলেন, কিন্তু কনক দুর্গাকে বাড়িতে ফিরিয়ে নিতে রাজি হননি। পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি এখন পারিবারিক সহিংসতার পর্যায়ে গিয়েছে। কনক দুর্গা থানায় অভিযোগও দায়ের করেছেন। এখন বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

সাহসী কনক ঢুকতে পারছেন না শ্বশুরবাড়ি

আপডেট এর সময় : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯