ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

সিংগাইরে পরিবারিক কলহে গৃহবধূর আত্বহত্যা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
  • ১০৭ বার পঠিত হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহে সৌরভি(১৯) নামে এক গৃহবধূ গলায় ফাসিঁ নিয়ে আত্মহত্যা করেছে। নিহত সৌরভি উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

বৃহস্পতিবার ভোরে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। নিহতের স্বজনদের দাবি আত্মহত্যা নয়, সৌরভিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।পুলিশ জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে আত্মহত্যা, না পরিকল্পিত হত্যা ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

পরিবার সূত্রে জানাগেছে, ৮ মাস আগে উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল (পাহাড়পুর) গ্রামের আসলাম হোসেনের ছেলে আহাদনূরের সাথে একই ইউনিয়নের শ্যামনগর গ্রামের আইয়ূব আলীর মেয়ে সৌরভির পারিবারিকভাবে বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আহাদনূর ও সৌরভির মধ্যে ঝগড়া-বিবাধ লেগেই থাকতো। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। বৃহস্পতিবার ভোরে ঘরের মধ্যে ওড়না দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে সৌরভি। পরে সিংগাইর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

সিংগাইরে পরিবারিক কলহে গৃহবধূর আত্বহত্যা

আপডেট এর সময় : ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯