ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সিনহাকে সাবেক না লিখে অবসরপ্রাপ্ত লিখতে অনুরোধ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • ১৮৪ বার পঠিত হয়েছে

  Newsvob.com.: অনলাইন ডেস্ক:  নিহত সিনহা মোহাম্মদ রাশেদ খানকে সাবেক বা প্রাক্তনের পরিবর্তে অবসরপ্রাপ্ত মেজর লিখতে অনুরোধ করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই অনুরোধ জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর কোনো সদস্য চাকরি থেকে অবসরে গেলে তাদেরকে অবসরপ্রাপ্ত বলা হয়। অবসরপ্রাপ্তদেরকে সংক্ষেপে (অবঃ) বলা যেতে পারে। তবে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি স্ক্রল, সংবাদ, টকশো, প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক বা প্রাক্তন মেজর বলে উল্লেখ করা হচ্ছে, এটা সঠিক নয়। অবসরপ্রাপ্ত সদস্যদেরকে সাবেক বা প্রাক্তন বলার সুযোগ নেই।

বাংলা অভিধানে পূর্বতন অর্থে সাবেক বা প্রাক্তন শব্দটি ব্যবহার হয়। যেহেতু সিনহা আগে সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত ছিলেন, সেই অর্থে তাকে সাবেক বা প্রাক্তন হিসেবে উল্লেখ করা হচ্ছে গণমাধ্যমে।

মেজর সিনহা মো. রাশেদ ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাসে থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তিনি ‘লেটস গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য গত প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে সিনহা মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

সিনহাকে সাবেক না লিখে অবসরপ্রাপ্ত লিখতে অনুরোধ

আপডেট এর সময় : ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০