1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৯২ বার পঠিত হয়েছে

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এ সমস্যার তৈরী হয়।

শুক্রবার (৫ এপ্রিল) দিনগত রাত পৌ‌নে ১১টার দিকে মাইজগাঁও স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেটের মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন জানান, শাহজালাল সারকারখানা থেকে মাল নিতে আসা বিসি স্পেশাল ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

খবর পেয়ে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দিয়েছে। মেরামতের কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এদিকে এর ফলে রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মোগলাবাজর স্টেশনে ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস জালালাবাদ সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। এতে করে এসব ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews