ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

সিলেটে রাস্তার পাশে অজ্ঞান ফিনল্যান্ডের নাগরিক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
  • ১৩৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  ডেস্ক :   বাংলাদেশের সিলেটে অজ্ঞান হয়ে পড়ে মার্কু নামের ফিনল্যান্ডের এক নাগরিক। শনিবার বিকেলে সড়কের পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মার্কুকে উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফিনল্যান্ডের নাগরিক মার্কু (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। নগরীর হাওয়াপাড়ায় হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন মার্কু।

সিলেট মহানগর পুলিশের উপকমিশানার জেদান আল মুসা জানান, আজ বিকেলে অসুস্থতা অনুভব করায় মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলায় খায়রুন ভবনে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

খবর পেয়ে বিকেলে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

জেদান আল মুসা আরও জানান, পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি চিকিৎসক দল অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সূত্র : টাইমস ২৪ ডটনেট,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

সিলেটে রাস্তার পাশে অজ্ঞান ফিনল্যান্ডের নাগরিক

আপডেট এর সময় : ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০