1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

সীমান্তে সতর্ক বিজিবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ১২১ বার পঠিত হয়েছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের সাত বিভাগের ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। তার মধ্যে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় যেকোনও ধরনের নাশকতা রুখতে টেকনাফ সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ সতর্ক অবস্থান বলে জানিয়েছেন, টেকনাফ বিজিবির-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

মেজর শরীফুল বলেন, নির্বাচন ঘিরে অপ্রীতিকর কোনও পরিস্থিতি সৃষ্টি ঠেকাতে সীমান্তে রাত-দিন টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা। সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য খুবিই সতর্কাবস্থানে রয়েছি।

জানা যায়, বিশেষ করে টেকনাফ উপজেলা সীমান্তের হোয়াইক্যং, উনচিপ্রাং, ঝিমংখালী, খারাংখালী, হ্নীলা, লেদা, নয়াপাড়া, দমদমিয়া, টেকনাফ সদর, নাজিরপাড়া, সাবরাং ও শাহপরীর দ্বীপে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ ছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত মৎস্যজীবী ও মাছধরা ট্রলার চলাচলে সীমাবদ্ধতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের মাঠে পাচঁ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে তৎপর রয়েছে বিজিবি। এছাড়া রোহিঙ্গাকে ক্যাম্প থেকে তিন দিন বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উখিয়া-টেকনাফ উপজেলায় ২ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৪৪৮ নারী ও ১ লাখ ৩৩ হাজার ১৪৫ পুরুষ। টেকনাফে ১ লাখ ৪৫ হাজার ৮৮ জন এবং উখিয়া উপজেলায় ১ লাখ ১৮ হাজার ৭৮৫ জন ভোটার রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews