ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সেনাপ্রধানের সাথে সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ১৫০ বার পঠিত হয়েছে

NEWSVOb,com .Des    বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধান (চিফ অফ জেনারেল স্টাফ) জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি। রোহিঙ্গা ইস্যুতে সৌদি সবসময় বাংলাদেশের পাশে থাকবে

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরে বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশীপ মেডেল’ প্রদান করেন।

এর আগে ঢাকা সেনাসিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স প্রাঙ্গনে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

প্রসঙ্গত, জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি এর নেতৃত্বে ০৯ সদস্যের একটি প্রতিনিধিদল ০২ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৭ নভেম্বর ঢাকায় আগমন করেন।

সূত্র:কালের আলো/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

সেনাপ্রধানের সাথে সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট এর সময় : ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯