ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র কিনলেন যে ৫ জন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • ৭৭ বার পঠিত হয়েছে

সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া উপ-নির্বাচনে এখন পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ৫ জন।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন ৫ জন মনোনয়ন ফরম তুলেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন শুক্রবার ২৫ জানুয়ারি।

এরা হলেন- সৈয়দ সাফায়েতুল ইসলাম, শাহ আজিজুল হক, রাসেল আহমেদ, এম. এ. হান্নান, মো. মসিউর রহমান হুমায়ুন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ভোটগ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে এই আসনে নির্বাচন উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের উপ নির্বাচনের সিদ্ধান্তের পর এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এ আহ্বান জানায়।

এতে বলা হয়, দলের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ২৫ জানুয়ারি ফরম জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র কিনলেন যে ৫ জন

আপডেট এর সময় : ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯