ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুকন্যা চুরি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ৪৩৪ বার পঠিত হয়েছে
  Newsvob.com.  নাটোর প্রতিনিধিঃ   নাটোরের গুরুদাসপুরে তাইবা নামে দুই মাস বয়সী একটি শিশুকন্যা চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চুরির ঘটনা ঘটে।। এই ঘটনার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা অন্যান্য রোগীর স্বজনদের মাঝে আতংক বিরাজ করছে। চুরি যাওয়া শিশু তাইবা উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিন ও সীমা খাতুন দম্পতির একমাত্র কন্যা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে সীমা খাতুন ঠান্ডাজনিত সমস্যা নিয়ে তার দুই মাসের শিশুকন্যা তাইবাকে সাথে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসেন। এ সময় বহির্বিভাগে লাইনে অনেক ভিড় থাকায় পাশে থাকা অজ্ঞাত এক মহিলা সীমা খাতুনকে বলে আপা বলে সম্মোধন করে বাচ্চাটিকে তার কোলে দিয়ে ডাক্তার দেখাতে বলে। এ সময় সীমা সরল বিশ্বাসে তার শিশুকন্যাকে ঐ মহিলার কাছে দিয়ে ডাক্তার দেখানোর জন্য যান। কিছু সময় পর সিমা খাতুন ফিরে এসে দেখেন অজ্ঞাত মহিলাসহ শিশুকন্যা তাইবা সেখানে নেই। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্থানে হন্তদন্ত হয়ে খোঁজাখুজি শুরু করেন তিনি। খোঁজা খুজি করে না পাওয়া গেলে বিষিয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়। ঘটনার পর পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এবং বিভিন্ন স্থানে চেকপোষ্টসহ অভিযানে নেমে শিশুকন্যাকে উদ্ধারের জন্য চেষ্টা শুরু করেছে। এঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
গুরুদাসপুর উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদেরকে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সরবরাহ করা হয়েছে। শিশুটি উদ্ধারে আইনশৃঙ্গলাবাহিনি সবরকম সহায়তা দেয়া হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই শিশু তাইবাকে উদ্ধার করা সম্ভব হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুকন্যা চুরি

আপডেট এর সময় : ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০