1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

হত্যা মামলার আসামি, পুলিশ পরিচয়ে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ :  জে রশিদ:  ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর উত্তরখান থানা এলাকা হতে হত্যা মামলার আসামি, পুলিশ পরিচয়ে প্রতারণাকারী এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল হক মনির (৩৩)।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৭:৪০ ঘটিকায় উত্তরখান থানাধীন হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উত্তরখানের হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো। থানার টহল টিম তাকে ঘোরাঘুরির কারন জিজ্ঞাসা করলে সে নিজেকে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে আরও জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয় এবং সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তখন টহল টিম তাকে আটক করে। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে বাংলাদেশ পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়। এসময় তার হেফাজত হতে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতের প্রকৃত নাম এনামুল হক মনির। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে ও বাংলাদেশ পুলিশের ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে মানুষের সাথে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় তার নামে ডিএমপির শাহআলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা ও ময়মসিংহের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews