ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

হামলার পরিকল্পনা করছে ভারত, দাবি পাকিস্তানের

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ৯৪ বার পঠিত হয়েছে

ভারত নতুন করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী।

পাকিস্তান দাবি করছে, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, এই মাসে ভারত আবারো পাকিস্তানে হামলা চালাবে। ভারত যদিও বলছে পাকিস্তান ‘যুদ্ধ বিষয়ক হিস্টিরিয়ায়’ আক্রান্ত।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী রোববার এ বিষয়ে কথা বলেছেন। তিনি সম্ভাব্য হামলার একটি নিদিষ্ট সময়সীমা পর্যন্ত উল্লেখ করেছেন।

কোরেশী বলেন, ‘পাকিস্তানের উপর আক্রমণের একটা আশঙ্কা রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছ সেই অনুযায়ী এই হামলা এপ্রিলের ১৬ থেকে ২০ তারিখের মধ্যে যেকোনো সময়ে হতে পারে।’

তিনি ‘যথেষ্ট দায়িত্ব’ নিয়েই এই অভিযোগ করছেন বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন, ‘কূটনৈতিক চাপ’ বাড়ানোর জন্যেই এটা করা হতে পারে।

ভারতের হামলার পরিকল্পনার বিষয়ে প্রতিবাদ জানাতে পাকিস্তান ইতোমধ্যেই সে দেশে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, পাকিস্তান ‘যুদ্ধ বিষয়ক হিস্টিরিয়ায়’ ভুগছে। তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান ‘পরিষ্কারভাবে এই অঞ্চলে যুদ্ধ ভীতি তৈরি করতে চায়।’

তিনি বরং পাকিস্তানের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বলেন, ‘এই লোক দেখানো বিষয়টি দিয়ে পাকিস্তান তার দেশের জঙ্গিদের ভারতে সন্ত্রাসী হামলা চালানোর আহবান জানাচ্ছে।’

ভারত বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে পাকিস্তান সেদেশে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দিয়ে আসছে, যাদের পুলওয়ামায় জঙ্গি হামলার জন্য দায়ী করে ভারত।

নতুন উত্তেজনার শুরুটা ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিহত হওয়ার ঘটনা থেকে।

ভারত বলছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের কাজ এটি। এরপর দুদেশের সম্পর্ক আবারো তলানিতে গিয়ে ঠেকেছে। এরপর ভারত তার জবাব দেয় পাকিস্তানে বিমান হামলা চালিয়ে।

তারা দাবি জানায়, পাকিস্তানের ভেতরে জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল তাদের হামলার লক্ষ্য। এর পরপরই পাকিস্তান পাল্টা দাবি করে তারা তাদের অংশে কাশ্মীরে ভারতের একটি বিমান ভূপাতিত করে এবং তার পাইলটকে বন্দি করে।

সেই পাইলটকে ঘটা করে আবার ভারতের কাছে ফেরতও দেওয়া হয়। কাশ্মীরে ভারত-পাকিস্তানকে বিভক্তকারী ‘লাইন অফ কন্ট্রোল’ বা নিয়ন্ত্রণ রেখার ওপারে ১৯৭১ সালের পর এই প্রথম কোন বিমান হামলা ছিল এটি।

তথ্যসূত্র: বিবিসি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

হামলার পরিকল্পনা করছে ভারত, দাবি পাকিস্তানের

আপডেট এর সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯