ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত স্ত্রীসহ নিহত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • ৩৮৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ    বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি। হেলিকপ্টারে ভারতীয় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। খবর-সংবাদ সংস্থা এএনআই।

এএনআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনায় মরদেহগুলো চেনা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

এর আগে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, বিপিন রাওয়াতকে নিয়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কনোর অঞ্চলে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিপিন রাওয়াতের সঙ্গে তার কর্মী এবং পরিবারের সদস্যরা এমআই-সিরিজ হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কাছাকাছি ঘাঁটি থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

জানা গেছে, নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকট শব্দে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। কপ্টারের মাথার দিকটা মাটির নীচের দিকে গেঁথে যায়। একাধিক দগ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায় এলাকায়। কপ্টারের পিছনের দিক ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। আগুনের লেলিহান শিখা চোখে পড়েছিল এদিন। অগ্নিদগ্ধ  হেলিকপ্টারটির নিচ থেকে উদ্ধারকৃত ব্যক্তিদের বেশিরভাগকেই শনাক্ত করা যায়নি। বিপিন রাওয়াতেরও শরীরের প্রায় ৮০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল বলে খবর।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত হন বিপিন রাওয়াত। টানা ১০ বছর জঙ্গিবিরোধী অভিযানে যুক্ত ছিলেন তিনি। মেজর হিসেবে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে তাঁকে ‘সোর্ড অফ অনার’ সম্মানে ভূষিত করা হয়। যুদ্ধ এবং সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত স্ত্রীসহ নিহত

আপডেট এর সময় : ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১