Newsvob.com.: অনলাইন ডেস্কঃ আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক চার মামলায় শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জর করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ । এরপর রাজধানীর পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠতদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিন ও একই থানায় করা প্রতারণার আরেক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিনের আবেদন নামঞ্জর করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিন ও প্রতারনার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জর করেন। এরপর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য তার বিরুদ্ধে আবারও দশ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। এছাড়াও গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার জামিন আবেদন নামঞ্জর করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জর করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জর করে তিন দিনের রিমান্ড মঞ্জর করেন।
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার
সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’
হেলেনা জাহাঙ্গীর আরও ১৪ দিনের রিমান্ডে
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- ৩৬৯ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ












