ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

হয়রানি মুক্ত মানসম্মত সেবা দেওয়াই ভূমি অফিসের প্রধান লক্ষ্য : ইউএনও শারমিন আক্তার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ৮৬ বার পঠিত হয়েছে

মমিনুল ইসলাম:‌‌‌‌‍‌‌‌‌ভূমি অফিসে আসো যদি তথ্য সেবা পাবে তুমি, নিজের কাজ নিজে করি, দালাল থেকে দূরে থাকি’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তরে ভূমি সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এ উপলক্ষে আজ ১০ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‌্যালী বের করা হয়। এরপর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষের সভাপতিত্বে ও সার্ভেয়ার মো. বাকীরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. মোরশেদুল আলম, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, শিক্ষক শ্যামল কুমার বাঢ়ৈ, সাংবাদিক একে এম গোলাম নবী খোকন, সাংবাদিক মাহবুব আলম লাভলু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ছেঙ্গারচর পৌর ভূমি কর্মকর্তা মোঃ শাহজালাল প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামরুল আহসান। গীতা পাঠ করেন ইসলামাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দিপক বাবু।

সভাপতির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার বলেন, হয়রানি মুক্ত মানসম্মত সেবা দেওয়াই আমাদের ভূমি অফিসের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আপনারা কোন মাধ্যম না ধরে সরাসরি ভূমি অফিসে আসবেন, সেবা নিবেন। তিনি আরও বলেন, ভূমির সকল সেবাই এখন ডিজিটালাইজড্ হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আপনারা সে সকল সেবা নিতে পারবেন। সকলকে ভূমির খাজনা নিয়মিত পরিশোধ করার জন্য আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

হয়রানি মুক্ত মানসম্মত সেবা দেওয়াই ভূমি অফিসের প্রধান লক্ষ্য : ইউএনও শারমিন আক্তার

আপডেট এর সময় : ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯