ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

১০ লাখেরও বেশি অভিবাসী নেবে কানাডা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
  • ৮৮ বার পঠিত হয়েছে

কানাডায় স্থায়ীভাবে বসবাস করার বা কাজ করার স্বপ্ন দেখেছেন কখনো? যদি দেখে থাকেন এবার সেটা পূরণ হতেও পারে। কারণ কানাডার সরকার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যে তারা পরবর্তী তিন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রহণ করবে।

অভিবাসন সংসদে ২০১৮ সালের বাৎসরিক রিপোর্টে দেশটির অভিবাসন মন্ত্রী অহমেদ হুসেন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ২০১৯ থেকে ২০২১ সালে নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে ১০ লাখ ৮০ হাজার জনকে গ্রহণ করবে কানাডা। যেটা ২০২১ সালের পরের দিকে হবে ৩ লাখ ৭০ হাজার জন।

নিজেও একজন সোমালি শরণার্থী হিসেবে কানাডায় এসেছিলেন হুসেন। রিপোর্ট উপস্থাপন করে তিনি বলেন, অভিবাসী ও তাদের বংশধরেরা অগণিত অবদান রেখে চলেছে এই দেশে, এবং আমাদের ভবিষ্যৎ সফলতা নির্ভর করবে তাদের ক্রমাগত স্বাগত জানানো ও ভালোভাবে অন্তর্ভূক্তির মধ্যে।

রিপোর্ট অনুযায়ী, কানাডায় বসবাসকারী পাঁচজনের একজন দেশটির বাইরে জন্মগ্রহণ করেছে। আর ১৯৯০ সাল থেকে ৬০ লাখেরও বেশি মানুষ কানাডায় অভিবাসী হয়েছে।

কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অভিবাসনই মূল চাবিকাঠি। বেশিরভাগই তরুণ অভিবাসী নেওয়ার ফলে তারা বয়স্ক লোকেদের চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে পারছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, কর্মী আর অবসর নেওয়া ব্যক্তিদের অনুপাত ২০১২ সালে ৪.২:১ থাকলেও ২০৩৬ সালে সেটা ২:১ হবে।

২০২১ সালে যাদের নেওয়া হবে তাদের অর্ধেকেরও কম মানুষকে অর্থনৈতিক প্রোগ্রামের অধীনে নেওয়া হবে যেন তারা শ্রম বাজারের দক্ষতার গ্যাপ পূরণ করতে পারেন।

রিপার্টে বলা হয়, অভিবাসন মাত্রার বৃদ্ধি বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বর্ধন আমাদের শ্রমের চাপ স্থায়ী করতে সক্ষম, অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন এবং আবিস্কার অব্যাহত রাখতে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

১০ লাখেরও বেশি অভিবাসী নেবে কানাডা

আপডেট এর সময় : ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯