1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৮৪ বার পঠিত হয়েছে

ডানপায়ের মেটাটারসেল ইনজুরির কারণে আগামী ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ১৬’র উভয় লেগের লড়াইয়ে খেলা হচ্ছে না নেইমারের।

যদিও এজন্য নেইমারের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ক্লাবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তার পরিবর্তে ২৬ বছর বয়সী নেইমারের পায়ে রক্ষণাত্মক চিকিত্সা করা হবে। ধারণা করা হচ্ছে, এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি খেলার যোগ্যতা অর্জন করলে সেখানে নেইমার ফিরে আসতে পারবেন।

পিএসজি জানিয়েছে, ‘বিশেষজ্ঞ চিকিত্সকের সাথে বিস্তারিত আলোচনার পর জানা গেছে নেইমারের ডান পায়ের পঞ্চম মেটাটারসেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এই মুহূর্তে কোন অস্ত্রোপচারের প্রয়োজন নেই। যে ধরনের চিকিত্সার পরামর্শ দেয়া হয়েছে তাতে নেইমারও রাজী হয়েছেন। যে কারণে ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে।’

চিকিত্সার শুরু করতে নেইমারকে বার্সেলোনায় পাঠানো হবে বলে পিএসজি পরবর্তীতে নিশ্চিত করেছে। ফ্রেঞ্চ কাপে স্ট্র্যাসবোগের্র বিপক্ষে গত সপ্তাহে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে নেইমার ইনজুরিতে আক্রান্ত হন। ইনজুরির পরপরই কোচ থমাস টাচেল ইঙ্গিত দিয়েছিলেন আগামী ১২ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ৬ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে তার ফিরে আসার আশা করা হয়েছিল। ক্লাব আরো জানিয়েছে এই সময়ে নেইমারকে উজ্জীবিত রাখতে ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা প্রয়োজন তা ক্লাব করবে। নেইমারের প্রতি আস্থার জায়গা থেকেই ক্লাব তার জন্য সবকিছু করতে প্রস্তুত আছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews