ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • ৮৮ বার পঠিত হয়েছে

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

দ্য রিপোর্ট প্রতিবেদক: তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি।

টঙ্গি ময়দানে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এবার ইজতেমা দুই দফায় নয়, একবারই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইজতেমার বিবদমান উভয় পক্ষের মুরব্বিরাও উপস্থিত ছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে বিবদমান দুই পক্ষকে এক করা হয়। ফেব্রুয়ারি মাসে দুই পক্ষ এক হয়ে ইজতেমা আয়োজন করবে বলে একমত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উপস্থিতিতে তাবলিগ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষে নেতৃত্ব দেন মাওলানা জুবায়ের ও মাওলানা ওয়াসিফুল।

ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাবলিগের দুই পক্ষকে এক করা হয়েছে। তারা এক হয়ে এবার ইজতেমা আয়োজন করবে। ইজতেমা ঘিরে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।’

বুধবারের (২৩ জানুয়ারি) বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘তাবলিগ জামাতের দুটি পক্ষ ও তাদের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষ এবং ইজতেমা নিয়ে রিট করার বিষয়টি তাদের কলঙ্কিত করেছে। তাবলিগ সম্পর্কে মানুষের ধারণাকে আঘাত করেছে। রিট করার বিষয়টি দেশে-বিদেশে সমালোচিতও হয়েছে। এ অবস্থার উত্তরণে বৈঠক করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

আপডেট এর সময় : ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯