ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

২২৪ মার্কিন সেনা চিকিৎসা নিচ্ছে ইসরাইলে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
  • ১৩৪ বার পঠিত হয়েছে

  Newsvob.com আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ মার্কিন সেনা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে তেহরানভিত্তিক একটি সংবাদমাধ্যম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে।

ইসরাইলি সূত্রের বরাত দিয়ে গত বৃহস্পতিবার সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ মার্কিন সেনাকে চিকিৎসার জন্য ইসরাইলের রাজধানী তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়াও এ হামলায় অন্তত ৮০ জন ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে বুধবার দাবি করে তেহরান। যদিও একই দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এ হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি।

এদিকে আইআরজিসি হামলার কথা স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। আইআরজিসি দাবি করে, ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির ওপর মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতেই ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ জনকে হত্যা করে মার্কিন সেনারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

২২৪ মার্কিন সেনা চিকিৎসা নিচ্ছে ইসরাইলে

আপডেট এর সময় : ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০