Newsvob.com.: ডেস্ক : আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কভিড-১৯ এর কারণে দেশের সব শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। তবে ওষুধ, নিত্যপণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।
রোববার বিকেলে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দেশে মোট কভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭। এদের মধ্যে ২ জন মারা গেছে। আর ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ২০ জন চিকিৎসাধীন আছেন। বিকালে এক ব্রিফিংয়ে একথা জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
প্রতিনিধির নাম : 
















