1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

৩ দিন মোটরসাইকেল চালানো যাবে না

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬২ বার পঠিত হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর মহাসড়ক ব্যতীত যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা থাকবে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়িয়ে চলার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় আগামী শনিবার (২২ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করবে।

তিনি বলেন, নির্বাচনে কঠোরতা রয়েছে মোটরসাইকেলের উপর। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর মোটরসাইকেল চালানো যাবে না। তাছাড়া জনপ্রিয় মোবাইল অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পরিবহনসেবাগুলোও বন্ধ থাকবে নির্বাচনের দিন।

‘এছাড়াও ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ব্যক্তিগত সকল ধরনের যানবাহনসহ সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপভ্যান, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক এবং নৌপথে লঞ্চ, ইঞ্জিনবোট, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

ফরহাদ আহাম্মদ খান জানান, রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলের ক্ষেত্রে এবং জাতীয় হাইওয়ে সমূহের উপর দিয়ে চলাচলরত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews