ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

৪৪টি ডিম পেড়েছে কুমির পিলপিল

Nnwsvob.com. অনলাইন ডেস্ক: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানি প্রজাতির কুমির পিলপিল ৪৪টি ডিম দিয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে কেন্দ্রের কুমির প্রকল্পের পুকুর পাড়ে এ ডিম দেয় কুমিরটি। এর আগে গত ২৯ মে অপর কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে।

গত তিন বছর জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে কোনো বাচ্চা জন্ম নেয়নি। এবার তাই রোমিও নামের বৃদ্ধ কুমিরটিকে সরিয়ে এক বছর আগে জুলিয়েট ও পিলপিরের সঙ্গে একই পুকুরে রাখা হয় আলেকজান্ডার নামে নতুন একটি প্রাপ্তবয়স্ক কুমিরকে। এবার এই কুমির প্রজনন কেন্দ্রে দুটি কুমিরের ডিম থেকেই বাচ্চা ফুটবে বলে আশা করছে বন বিভাগ।

সুন্দরবনের চাঁদপই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির বলেন, শুক্রবার বিকেলে কুমির প্রকল্পের পুকুর পাড়ে পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এরপর ডিমগুলো সংগ্রহ করে ২১টি ডিম বাচ্চা ফোটানোর জন্য পিলপিলের ডিম পাড়ার বাসায়, ১২টি পুরাতন ইনকিউবেটরে আর ১১টি নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে। আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এ ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

৪৪টি ডিম পেড়েছে কুমির পিলপিল

আপডেট এর সময় : ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০