1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নিরাপত্তার জন্য ডিএমপির প্রতিটি সদস্য সচেষ্ট।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ বার পঠিত হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নিরাপত্তার জন্য ডিএমপির প্রতিটি সদস্য সচেষ্ট।

নিজেস্ব প্রতিবেদকঃ চলছে পবিত্র রমজান মাস। আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল-ফিতর। ঈদের আগ মুহূর্তে সবাই মার্কেটে আসে কেনাকাটা করতে।এ সময় ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য দিবারাত্রি দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শপিং মল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার আরো বলেন, রমজানের শুরু থেকেই ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। অজ্ঞানপার্টি ও মলম পার্টি প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ জন্য সকল অংশীজন, সাংবাদিকগণ ও জনগণের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
রাজধানীতে ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি ক্রাইম ডিভিশন ও গোয়েন্দা বিভাগ সমন্বয় করে কাজ করছে। এর ফলে ছিনতাই কমতে শুরু করেছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়িতে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি নিষেধও করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফিটনেস বিহীন গাড়ি না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।
পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বসুন্ধরা শপিং মলের দোকান-মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews