নিউস ভয়েস অফ বাংলাদেশ , জে.রশীদ :১৪ জুলাই ২০২৬ খ্রি.যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ পুলিশ ফাঁড়ি পৃথক অভিযান পরিচালনা করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ শুভ (২৬) ২। মোঃ ইব্রাহিম (৩৬) ও ৩। মো: সেলিম (৩০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই ) রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টিম যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের বরিশাল কাউন্টারের সামনের অভিযান পরিচালনা করে শুভকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় একই স্থানে পরিচালিত আরেকটি অভিযানে ইব্রাহিম ও সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ২ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
প্রতিনিধির নাম : 












