1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

বাবলার লাঙ্গলের পক্ষে ভোট চাইলেন মেয়র খোকন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ১২৬ বার পঠিত হয়েছে

জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনে
মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে
লাঙ্গল মার্কায় ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি
কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় নগর আওয়ামী
লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে
আলম মুরাদও লাঙ্গলের পক্ষে ভোট চান।
বৃহস্পতিবার বিকালে শ্যামপুর বালুর মাঠে ঢাকা-৪
নির্বাচনি এলাকার আওয়ামী লীগ ও জাপার যৌথ কর্মী
সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র
সাঈদ খোকন বাবলাকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার
আহ্বান জানিয়ে বলেন, দেশকে অপশক্তির হাত থেকে
রক্ষা করতে নৌকা ও লাঙ্গল এক হয়েছে। দেশরক্ষায়
আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমরা যদি জয়ী
হতে না পারি তাহলে বিএনপি-জামায়াত জোট রাষ্ট্রে
সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে। এরা জয়ী হতে পারবে
না জেনেই নানা অজুহাত সৃষ্টি করছে নির্বাচন বানচাল
করার জন্য।
মেয়র খোকন বলেন, বাবলা ভাই অত্র এলাকায় অনেক
কাজ করেছেন। আগামীতে তাকে লাঙ্গল মার্কায় ভোট
দিলে এলাকায় আরও ব্যাপক উন্নয়ন হবে এবং মানুষ
শান্তিতে বসবাস করতে পারবে। সমাবেশে বাবলা
ছাড়াও আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা
তোফাজ্জল হোসেন, মোবারক হোসেন, তাইজুল ইসলাম
তাজু, স্থানীয় চার ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেন, কাজী
হাবিবুর রহমান, হাজী মাসুদ, নাসির ভূইয়া প্রমুখ।
এর আগে সকালে বাবলার স্ত্রী আসমা হোসেন মহিলা
লীগ, যুব মহিলা লীগ ও মহিলা পার্টির নেতাকর্মীদের
সঙ্গে নিয়ে মীর হাজীরবাগ, পশ্চিম ধোলাইপাড় আলম
মার্কেটে বাবলার পক্ষে প্রচারণা চালান। দুপুরে বাবলা
বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ফরিদাবাদ, মুরাদপুর,
ঢাকা ম্যাচ কারখানা ও মোহাম্মদবাগে মিছিল করেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews