1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বেনজেমার গোলে হার এড়াল রিয়াল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ১০১ বার পঠিত হয়েছে

লা লিগায় লেগানেসের মাঠে হারতে বসেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষতক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে হার এড়ায় জিনেদিন জিদানের দল।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ ড্র করে ফিরেছে প্রতিযোগিতার সফলতম দলটি। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে লস পেপিনেরোসদের ৪-১ গোলে হারিয়েছিল রিয়াল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে অধিকাংশ সময় বল দখলে রাখে লস ব্লাঙ্কোসরা। তবে প্রথমার্ধের শেষ মিনিটে গোল পায় স্বাগতিকরা। লম্বা থ্রোয়িংয়ে রিয়ালের খেলোয়াড়রা ডি-বক্সে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ব্রেইথওয়েটের কাটব্যাক ফাঁকায় পেয়ে ১৯ গজ দূর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার সিলভা। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

বিরতি থেকে ফিরে ঝটিকা আক্রমণে নামে অতিথিরা। এতে সাফল্যও ধরা দেয় তাদের। ম্যাচের ৫১তম মিনিটে ম্যাচে ফেরে রিয়াল। লুকা মডরিচের পাসে করিম বেনজামের শট, বল আশ্রয় নেয় লেগানেসের জালে (১-১)। এ নিয়ে লিগে রিয়ালের শেষ ৫ গোলই এলো বেনজেমার পা থেকে। আর সব মিলে লিগে এটি তার ১৮তম গোল।

বেনজেমা সমতায় ফেরালে জয়ের সম্ভাবনা জাগে রিয়ালের। তবে শেষ পর্যন্ত আর গোল আদায় করতে পারেননি গ্যালাকটিকোরা। আর বাকি সময়ে গোলমুখ খুলতে পারেনি লেগানেসও। ফলে ড্রতে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।

এ ড্রতে ৩২ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৪। আর ৯ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে আতলেটিকো মাদ্রিদ।

সূত্র: লাইভস্কোর ডটকম

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews