1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

চাঁদপুরের ৭ উপজেলায় নৌকার প্রার্থী  বিজয় 

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে
মমিনুল ইসলাম:
চাঁদপুরের ৭ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের মধ্যে ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় এবং ৩জন নির্বাচনের পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলায় অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তি উপজেলায় মো. ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) মো. শওকত ওসমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে নির্বাচনের পূর্বে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা এম.এ.কুদ্দুছ, দক্ষিণ উপজেলায় এইচ.এম. গিয়াস উদ্দিন ও হাজীগঞ্জ উপজেলায় গাজী মো. মাইনুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জেলার ৭টি উপজেলায় মোট ৬২ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫জন। সাত উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৩শ’ ৩৪ জন। মোট কেন্দ্র ৬শ’ ৪৯টি, বুথ সংখ্যা ৪৪২৭টি। 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews