1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

চ্যাম্পিয়ন তামিমের বরিশাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৭৯ বার পঠিত হয়েছে

    নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলো ফরচুন বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই দারুণ সূচনা করেন ওপেনার তামিম ও মিরাজ। পরে মায়ার্স ঝড়ে নিশ্চিত হয় জয়। ছয় উইকেটে জয় নিয়ে উদযাপনে মাতে তামিমরা।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের মেগা ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠান তামিম। এদিন নারিন, লিটন, হৃদয়দের ব্যর্থতা এবং অঙ্কন-রাসেলের ব্যাটে ১৫৪ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কুমিল্লা।

১৫৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা পায় তামিমের দল। ওপেনার মেহেদি মিরাজকে নিয়ে তামিম প্রায় ১০ রেটে রান তুলে থাকেন।

সপ্তম ওভারে শেষ বলে মঈন আলীর শিকার হন তামিম (৩৯)। ২৬ বলের ইনিংসে তিনি হাঁকান তিনটি ছয় ও তিনটি বাউন্ডারি। মেহেদিও হাঁটছিলেন তার পথেই। কিন্তু ৯ দশমিক তিন ওভারে তিনিও শিকার হন মঈনের। ২৬ বলে ২৯ রানের ইনিংসে মেহেদির ছিল দুটি ছক্কা ও একটি বাউন্ডারি।

এরপর ব্যাট করতে আসেন ফরচুন বরিশালের দুর্দান্ত ফর্মে থাকা কেলি মায়ার্স। এসেই ঘুরিয়ে দেন খেলার মানচিত্র। ৩০ বলে তিনি করেন ৪৬ রান। এর মধ্যে দুই ছক্কা ও পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি।

খেলা শেষের দিকে সমীকরণ দাঁড়ায় ১২ বলে ৯ রান। দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ (৭) এবং ডেভিড মিলার (৮) জয় নিয়ে মাঠ ছাড়েন। বরিশালের হাতে অবশিষ্ট ছিল সাত বল ও ছয় উইকেট।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews