1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না। যতবার এ দেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যারা প্রতিবার ধেয়ে আসবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই কন্যা দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই কন্যাদের নিয়ে রিকশা র‌্যালি  ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন।

সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই কন্যা উমামা ফাতেমা, জুলাই শহীদ নাইমা সুলতানার মা, শহীদ নাফিসার বাবা জুলাই আন্দোলনে সহযোদ্ধা ও শহীদদের অনুভূতির কথা ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই রিকশা চালক যোদ্ধা, বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই কন্যারা আমাদের অনুপ্রেরণা। এ জুলাইয়ে তোমরা তোমাদের এক একটা উজ্জ্বল শক্তিময় রূপে নতুন বাংলাদেশের সূচনা করেছো।

তিনি বলেন, জুলাই মানে অত্যাচারীর অবসান, অন্যায়ের অবসান, জুলাই মানে কন্যাদের, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার সময়। জুলাই মানে আমি ভয় পাবো না, আমি প্রতিবার ধেয়ে ধেয়ে আসবো, যতবার অন্যায় হবে যতবার অবিচার হবে, ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাইয়ের কন্যারা বারবার ফিরে আসবে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই কন্যাদের শপথবাক্য পাঠ করান।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews