1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

রাসেল ঝড়ে হারের বৃত্তেই কোহলিরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৯৭ বার পঠিত হয়েছে

আইপিএলের এবারের মৌসুমের পঞ্চম হার নিয়েই মাঠ ছাড়তে হলো বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে (আরসিবি)। আদ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫ উইকেটে হেরেছে কোহলি-ডি ভিলিয়ার্সরা। ফলে এবারের আসরে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে দ্বিতীয় রাউন্ডের আশাটা ক্ষীণ হয়ে গেলো দলটির।

ঘরের মাঠে এদিন কোহলি-ভিলিয়ার্সের ব্যাটে দুইশতাধিক রান করে ব্যাঙ্গালুরু। দুজনে দুটি ফিফটি করেন। কোহলি দলকে জেতাতে ৮৪ রানের ইনিংস খেলেন। কিন্তু তাদের সেই ইনিংসকেও নিষ্প্রভ করে তোলে কলকতার ব্যাটসম্যানরা। কোনো ফিফটি না হলেও তাদের সম্মিলিত চেষ্টায় দল ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে। দলকে জেতাতে শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

চলতি ইনিডয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তারকা বহুল দল নিয়েও পাঁচ ম্যাচ খেলে এখনও একটি ম্যাচেও জয় পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শুক্রবার নিজ মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে ব্যাঙ্গালুরু।

৬৪ রান পর্যন্ত টিকে ছিল দলটির উদ্বোধনী জুটি। এরপরে ১০৮ রানের জুটি গড়েন কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। ৮৪ রান করেছিলেন কোহলি। ভিলিয়ার্স ব্যাট থেকে আসে ৬৩ রান। শেষদিকে মার্কাস স্টয়নিসের ২৮ রানের সুবাদে বড় সংগ্রহ দাড় করায় ব্যাঙ্গালুরু। কলকাতার হয়ে সুনিল নারিন, কুলদিপ যাদপ ও নিতেশ রানা একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ফিরেছেন নারিন (১০)। এরপরে ৬৫ রানের জুটি গড়েন রবিন উথাপ্পা এবং ক্রিস লিন। ৩৩ রান করে ফিরে যান উথাপ্পা। এরপর নিতিশ রানার ৩৭ এবং অধিনায়ক দিনেশ কার্তিকের ১৯ রানের সুবাদে ম্যাচেই থাকে কলকাতা।

শেষ দিকে আন্দ্রে রাসেলের অতিমানবীয় ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ হয় ব্যাঙ্গালুরুর। ১৩ বলে একটি চার ও সাতটি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জেতান রাসেল। রাসেল যখন খেলতে নামেন তখন ২৮ বলে ৬৮ রান প্রয়োজন ছিল কলকাতার। কিন্তু পাঁচ বল হাতে রেখেই দলকে জিতিয়েছেন তিনি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews