1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  গত কয়েক মাস ধরে বাজারে চড়া ছিল সব ধরনের সবজির দাম। ৬০/৭০ টাকার নিচে কোনো সবজি না পাওয়া যায়নি দুয়েক সপ্তাহ আগেও। বর্তমান বাজারে সেই দাম কমতে শুরু করেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখে গেছে।

তবে ক্রেতারা বলছেন, আসন্ন শীতের এই সময় দাম আরও কম থাকার কথা। সেই তুলনায় কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।

বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের বাজারে বড় সাইজের একটি ফুলকপি ৪০/৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হয়েছে ৬০/৭০ টাকায়। একইভাবে বাঁধাকপি প্রতি পিস ৩৫/৪০ টাকা, বরবটি ৮০ টাকা থেকে কমে প্রতি কেজি ৬০/৭০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকা কেজির সিম ২০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শুক্রবারের বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ দাম কমে ৮০/৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শসা ৪০ টাকা, মূলা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে টমেটো, গাঁজর। বাজারে আজ টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে আর গাঁজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়। পিঁয়াজের কেজি মানভেদে ৬০/৬৫ টাকা।

রাজধানীর মধ্য বাড্ডার কাঁচাবাজারে ছুটির দিনে সপ্তাহের বাজার করতে এসেছেন সাইফুর রহমান। তিনি বলেন, বিগত কয়েক মাসের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে এটা ঠিক। তবে শীতের মৌসুমে অন্যান্যবার যেমন থাকে সেই তুলনায় দাম এখনও বেশি। এখনও বাজারে সব সবজি বলতে গেলে ৫০ টাকার ওপরেই বিক্রি হচ্ছে। যা সাধারণ নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বেশিই বলা চলে।

অন্যদিকে রামপুরা কাঁচা বাজারের দোকানি আমিনুল ইসলাম বলেন, বিগত ৪/৫ মাস সবজির বাজার অনেকটা চড়া ছিল। তবে এখন কমতে শুরু করেছে। নতুন সবজি আসতে শুরু করলে এই দাম আরও কমে যাবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews