1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

করোনা রোগীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে সৌদিতে মনোচিকিৎসা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৯০ বার পঠিত হয়েছে

Newsvob.com আন্তর্জাতিক ডেস্কঃ  দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা করোনার টিকা আবিষ্কারে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সফলতার মুখ এখন পর্যন্ত দেখা যায়নি। তাই এ প্রাণঘাতী ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে হলে এখন কোভিড-১৯ রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মনোবল বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। আর এ কারণেই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন কোভিড-১৯ রোগীদের মনোবল বাড়তে হাসপাতালগুলোতে মনোচিকিৎসারও উদ্যোগ নিয়েছে।
ইরাদা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নওয়াফ আল-হারর্থি স্বাস্থ্যকর্মীদের সাধারণ চিকিৎসার পাশাপাশি রোগী ও তার পরিবারের সদস্যদের মানোচিকিৎসারও পরামর্শ দেন।
তিনি বলেন, তার হাসপাতাল কমপ্লেক্সে মনোবিজ্ঞানী, মনোচিকিৎসক ও সমাজকর্মীদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা করোনা রোগীদের, বিশেষ করে যারা কোয়ারেন্টিনে আছেন তাদের মনোবল চাঙ্গা রাখতে কাজ করে যাচ্ছেন।
ডা. নওয়াফ আল- হারর্থি আরও বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে রোগী সহজেই কাবু হয়ে যায়। প্রাণঘাতী এ ভাইরাস ওই সব রোগীদেরই বেশি নাস্তানাবুদ করে। এ কারণে মনের জোর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে সৌদি আরব।


আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews