1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

নতুন আরেকটি বিমান ইউএস-বাংলার বহরে যুক্ত হলো

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ২০৫ বার পঠিত হয়েছে

বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে আরও একটি নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ। এ নিয়ে দু’সপ্তাহের ব্যবধানে দুটি উড়োজাহাজ সংস্থাটির বহরে যুক্ত হয়েছে।

ইউএস-বাংলার জিএম-মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর জানান, দ্বিতীয় এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি ফ্রান্সের ব্ল্যাগনাক এয়ারপোর্ট থেকে মিসর, ওমান হয়ে গত বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে একে গ্রহণ করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

সংস্থাটির কর্মকর্তারা জানান, এটিআর ৭২-৬০০ উড়োজাহাজে ৭২টি আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

তারা আরও জানান, ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই ৭৬ আসনবিশিষ্ট দুটি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে সংস্থাটির বহরে নয়টি উড়োজাহাজ রয়েছে।

এর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও দুটি এটিআর ৭২-৬০০। অধিকতর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে আগামী মে মাসের মধ্যে আরও দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট সংস্থাটির বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ব্যাপারে ইমরান আসিফ বলেন, যাত্রা শুরুর পর গত পাঁচ বছরে প্রায় ৬০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা। বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত এ সংস্থার ফ্লাইট চলছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews