1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

নোয়াখালীর বেগমগঞ্জে প্রত্যন্ত গ্রামে হবে আধুনিক ইসলামিক সেন্টার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৬ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ   নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে করা হবে আধুনিক ইসলামিক সেন্টার। আর এর জন্য ব্যক্তিগত জমি দান করছেন নূর নবী চৌধুরী।

মঙ্গলবার(২৩ জানুয়ারি) নূর নবী চৌধুরীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নূর নবী চৌধুরী বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিকের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজস্ব জমি দান করেছিলেন। আর তাঁর দান করা জমিতে প্রতিষ্ঠিত ক্লিনিকের পাশেই এবার ইসলামিক সেন্টার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবী চৌধুরী বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন।

জানা গেছে, ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তাসহ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এই সেন্টার থেকে।

এমন ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করায় খুশি গ্রামবাসীও। সুলতানপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, প্রত্যন্ত গ্রামে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে এটি ভালো দিক।

আধুনিক ইসলামিক সেন্টারের মাধ্যমে এলাকার সবাই উপকৃত হবে বলে আমরা মনে করি। একই গ্রামের আরেক বাসিন্দা মো. হোসেন বলেন, এলাকার মানুষের কথা চিন্তা করে আধুনিক ইসলামিক সেন্টার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews