1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

ভারতে সোয়া তিন লাখ নতুন রোগী শনাক্ত, ৩৮৯০ মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ২৯৯ বার পঠিত হয়েছে

   Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শনিবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ২৬ হাজার ৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় আরও ৩৮৯০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতে দৈনিক তিন লাখের বেশি রোগী শনাক্ত হল। মাঝে টানা কয়েকদিন চার লাখেরও বেশি রোগী শনাক্ত হয়েছিল। তবে এদিন আগের দিনের তুলনায় নতুন শনাক্তের সংখ্যা কিছুটা কম ছিল।  শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশটিতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে মোট মৃত্যু দুই লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে।

ভারতে সংক্রমণ শহর-নগরগুলো ছাড়িয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ায় ভাইরাস আক্রান্ত আরও বহু লোক পরীক্ষার আওতার বাইরে রয়ে গেছে বলে ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের পাঁচ থেকে ১০ গুণ বেশি হবে বলে মনে করেন তারা।   ৩১ মার্চের পর প্রথমবারের মতো মহারাষ্ট্রে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজারের নিচে নেমেছে। ভারতের সবচেয়ে মহামারী আক্রান্ত এ রাজ্যটিতে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার লোক মারা গেছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews