1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পানিতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট”-এর উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট”-এর উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ ,মো: আনিসুল রহমান মোল্লা.  ২৯ মার্চ, ২০২৬:  আজ সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট” এর উদ্যোগে
মালয়শিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, নিজাম হাজারী, বেনজীর আহমদ, লোটাস কামাল ও তাদের আশীর্বাদপুষ্ঠ রুহুল আমিন স্বপনসহ সিন্ডিকেট হোতাদের বিচারের দাবী ও সিন্ডিকেট বিহীন মালয়শিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে সুন্দর ও সফলভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের মূল দাবি ছিল:
সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রম বাজারে অনিয়ম দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে যে সিন্ডিকেট চক্র তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে সিন্ডিকেটের অন্যান্য হোতা যেমন নিজাম হাজারী,বেনজির আহমেদ, লোটাস কামাল, কালা ফিরোজ, মনসুর কালাম, কাজী মফিজ এবং তাদের আশীর্বাদ পুষ্ট বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, দাতো আমিন সহ সকল সিন্ডিকেট হোতাদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

সেই সাথে মালয়েশিয়া শ্রম বাজারে সাবেক আওয়ামী লীগ সরকারের মতো আর কোন প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে, মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্যান্য ১৪ টি দেশের মতো বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারে সেই বিষয়ে মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানানো হয়।

উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন
-এম এ সালাম ,সাবেক যুগ্ম মহাসচিব বায়রা ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক, কাজী শাখাওয়াত হোসেন লিন্টু সিনিয়র সদস্য বায়রা,
– মফিজ উদ্দীন  সাবেক যুগ্ন মহাসচিব বায়রা,   আকবার হোসেন মঞ্জ  সাবেক যুগ্ন মহাসচিব বায়রা,    মোহাম্মদ ফখরুল ইসলাম    সাবেক যুগ্ন মহাসচিব , বায়রা   মাহবুবুল করিম সিদ্দিকী জাফর সদস্য বায়রা,
– এনামুল হক সিনিয়র সদস্য ,  আলতাব হোসেন, হক জহিরুল জুঁই, আজাদুর রহমান, শাহাজাহান কামাল , আব্দুর রউফ,ফরিদ আহমেদ, সাইদুল ইসলাম শুভসহ বায়রার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বায়রার সদস্যরা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews