1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে : ইউএনও শারমিন আক্তার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ১২২ বার পঠিত হয়েছে

মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার ২০ মার্চ সকালে শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।উপজেলার অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ।

সাংবাদিক কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহেদুল আলম,বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমান,ছেংগারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার বলেন,গাইড বই নির্ভর না হয়ে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।তিনি বলেন লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।তিনি মাল্টিমিডিয়া ক্লাসের ওপর জোর দেয়ার জন্য শিক্ষকদের তাগিদ দেন।উপজেলা অডিটোরিয়ামে দিন ব্যাপী বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews