হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলায় নিহত ১

NEWSVOb,  আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসির রাস্তায় গোলাগুলি হয়েছে। ওই এলাকা হোয়াইট হাউস থেকে বেশি দূরে নয়। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।

গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একই সঙ্গে ক্যামেরার ফুটেজ খুঁজে দেখা হচ্ছে। গোলাগুলিতে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *