সবাই ঐক্যবদ্ধভাবে দমন পীড়নের বিরুদ্ধে কথা বলুন : ভিপি নুর

Newsvob.com   ছাত্রসমাজ, সাংবাদিক ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, কিছুদিন আগে বুয়েটের শিক্ষার্থী আবরার মারা গেছে। ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তির সমালোচনা করতে গিয়ে মারা গেছে। আজকে আমরাও সরকারের দুঃশাসন নিয়ে কথা বলতে গিয়ে হামলার শিকার। ভিন্নমতের কারণে মারধরের শিকার।

ভিপি নুর বলেন, আজকে যারা আক্রান্ত হয়েছি, বিচারে দাবিতে রাস্তায় নেমেছি। ন্যায় বিচারে দাবিতে আমরা নেমে আসবো। আহ্বান থাকবে, সবাই ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে দমন পীড়নের বিরুদ্ধে কথা বলেন। মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় কালের কণ্ঠের কাছে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। হাসপাতালের তিন তলার ৩৫ নম্বর কেবিনে চিকিৎসা চলছে আহত নুর ও তাঁর আনুসারীদের।

গত রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় ভিপি নুরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। আহতের চিকিৎসার জন্য ৯ সদস্যের চিকিৎসা বোর্ড গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *