1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাতেও মিছিল-স্লোগানে উত্তাল ঢাবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ১০৮ বার পঠিত হয়েছে

Newsvob.com   রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সোমবার সকাল থেকে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে রাতেও ক্যাম্পাসে সরব দেখা গেছে আন্দোলনকারীদের।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর ক্যাম্পাসে মশাল মিছিল, রাজু ভাস্কর্যে প্রতিবাদী গান-কবিতায় সমাবেশ এবং মোমবাতি মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নিতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।

সহপাঠী ধর্ষণের ঘটনা জানাজানি হতে না হতেই সকাল থেকে প্রতিবাদ এবং ধর্ষকের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ডাকসু ভিপিও মানববন্ধন করেন। ধর্ষণে জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ভিপি নুরুল হক নুর। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।

সবার একটাই দাবি, ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় যারাই জড়িত থাক তাদের চিহ্নিত ও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সন্ধ্যার পর ক্যাম্পাসে মশাল মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট। এ সময় তারা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ছাত্র জোটের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে শামসুন্নাহার হলের সামনে প্রদক্ষিণ করে ভিসি চত্বরসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মশাল মিছিলে ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়কে নেতৃত্বে দেখা যায়।

অন্যদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডাকসুর জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে নিপীড়নবিরোধী পদযাত্রা ও আলোক প্রজ্বলন মিছিল ডাকসু চত্বর থেকে বেরিয়ে শহীদ মিনারে অবস্থান নিতে দেখা যায়।

ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ডাকসুর নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন।

গোলাম রাব্বানী বলেন, মধ্যপ্রাচ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সেরকম বাংলাদেশেও আইন সংস্কার করে বিধান প্রণয়ন দরকার।

সাদ্দাম হোসাইন বলেন, ‘এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ডাকসুর নিপীড়নবিরোধী মঞ্চ পিছু হাঁটবে না। বিচারের দাবিতে আমরা আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি পেশ করব। আগামীকাল সকাল ১০টায় ছাত্রলীগ রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদী আল্পনা আঁকবে। বিকেল ৩টায় ছাত্র শিক্ষক প্রতিবাদী সমাবেশ হবে। সন্ধ্যা ৬টায় নিপীড়নবিরোধী মঞ্চ প্রতিবাদ জানাবে। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, রোববার কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ঢাবি শিক্ষার্থী। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

]

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews