ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ৯৭ বার পঠিত হয়েছে

  Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল করা হয়েছে।  মঙ্গলবার থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। এছাড়া চলতি সপ্তাহেই দু’টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।  নিরাপত্তা পরিষদের সভাপতি ঝাং জুন দু’টি চূড়ান্ত বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়ায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার এক ঘোষণায় বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, জাতিসংঘ দফতরের এক কর্মী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যান্য দেশের কূটনীতিকদেরও বৈঠক বাতিলের বিষয়ে জানানো হয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য সরকার বয়স্কদের সেলফ আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

চীন থেকে গোটা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে সাত হাজার ১২৫ জন।

গত ২৪ ঘণ্টায় কেবল ইতালিতেই মারা গেছে ৩৪৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪৭ জন বলে জানা গেছে।

এ ছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮ হাজার ২০৪ জন। এরই মধ্যে বিশ্বের ১৫৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।  এর মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ। দেশটিতে কয়েক দিন ধরে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

এর একদিন আগে মারা গেছে ৩৬৮ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৮ জনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল

আপডেট এর সময় : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০