করোনাভাইরাস: জুমাসহ মসজিদে সব নামাজ বন্ধ করল কাতার

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কাতার।

সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পর কাতার এ সিদ্ধান্ত নিয়েছে বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।

এর আগে সোমবার দেশটিতে ৩৮ জন নতুন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।

কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩৯ এ পৌঁছেছে। এরমধ্যে বিদেশ থেকে ফিরে আসা তিন কাতারি নাগরিকও রয়েছে।

জনস্বাস্থ্যের হুমকির মুখোমুখি হয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমান মহামারী মোকাবেলায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *