Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরইমধ্যে দুইশ’ টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৫ লাখ ৪০ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ২৪ হাজার ২৯৩ জন। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে চীন থেকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া কিট ঠিকঠাক কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন স্পেনের জীববিজ্ঞানীরা। তারা বলছেন, যেসব র্যাপিড টেস্ট কিট নেয়া হয়েছে সেগুলো পজিটিভ কেস সঠিকভাবে ধরতে পারছে না। জীববিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, ওইসব কিটে করোনাভাইরাসের যে পরীক্ষাগুলো করা হয়েছে, সেগুলোতে মাত্র ৩০ শতাংশ সংবেদনশীলতা (সেনসিটিভিটি) ছিল। এর অর্থ মাত্র ৩০ শতাংশ বার তারা ভাইরাস আক্রান্ত লোককে শনাক্ত করতে পেরেছে। তাদের গবেষণার বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক এল পাই জানিয়েছে, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতানুসারে, ইনফ্লুয়েঞ্জার (ভাইরাসজনিত রোগ) ক্ষেত্রে র্যাপিড টেস্ট কিটে ৮০ শতাংশ সেনসিটিভিটি থাকতে হয়। সে হিসেবে স্প্যানিশ বিজ্ঞানীরাও করোনা শনাক্তকরণে অন্তত ৮০ শতাংশ সেনসিটিভিটি আশা করেছিলেন। কিন্তু চীনের ‘বায়োইজি’ নামে একটি বায়োটেকনোলজি কোম্পানির এই কিটগুলো বিফল প্রমাণ হচ্ছে।
শিরোনাম :
দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া
৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ
মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
করোনা শনাক্ত করতে পারছে না চীনা কোম্পানির কিট!
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- ৯৫ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















