ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

দেশে আরো ২ জন করোনার আক্রান্ত : আইইডিসিআর

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
  • ৮০ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  ডেস্ক :   গত ২৪ ঘন্টায় দেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান এ তথ্য জানান।
ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ১ হাজার ৯শ’ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৬ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫৬ জনের মধ্যে ইতোপূর্বে ৬ জন মারা গেছেন এবং ২৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন।’
তিনি জানান, গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছেন ৫ জন । বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ জন।
বৈশ্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এ পর্যন্ত বিশ্বের ৮ লাখ ২৬ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৪০ হাজার ৫৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৩৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ১৯৩ জন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ পর্যন্ত ৫ হাজার ১৭৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

দেশে আরো ২ জন করোনার আক্রান্ত : আইইডিসিআর

আপডেট এর সময় : ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০