ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

করোনা ভাইরাসের কারণে অভিবাসন ‘সাময়িকভাবে স্থগিত’ করবেন ট্রাম্প

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • ১১১ বার পঠিত হয়েছে

Newsvob.com আন্তর্জাতিক ডেস্কঃ    করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন অস্থায়ীভাবে স্থগিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শিগগিরই এক নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন তিনি। সোমবার ট্রাম্প এ পরিকল্পনার কথা জানান। এদিকে, যুক্তরাষ্ট্রে কোভিড নাইনটিনে একদিনে আরো এক হাজার ৯৩৯ জনের প্রাণহানি ঘটেছে। চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরো আট বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৪২ হাজার ছাড়ালো। করোনা পরিস্থিতিতে দিন দিন জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সব ধরনের অভিবাসন স্থগিত করার পরিকল্পনার কথা জানান। নিউইয়র্কে লিগ্যাল কনসালটেন্ট নাসরীন আহমেদ বলেন, বেশ কয়েক মাসের জন্য সব রকম ইমিগ্রেশন বন্ধ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে অভিবাসন প্রক্রিয়া যেমন দীর্ঘ হবে তেমনি লাখ লাখ মানুষকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরেও যেতে হবে। করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড পরিমাণ কমে গেছে জ্বালানি তেলের দাম। লকডাউনের কারণে কোনো চাহিদা না থাকায় তেল উৎপাদনকারীরা পাইকারি ক্রেতাদের উল্টো টাকা দিচ্ছেন তেল নেয়ার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

করোনা ভাইরাসের কারণে অভিবাসন ‘সাময়িকভাবে স্থগিত’ করবেন ট্রাম্প

আপডেট এর সময় : ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০