ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

সুপার সাইক্লোনে পরিণত আম্পান, আগামীকালই ঢুকছে উত্তর বঙ্গোপসাগরে

Newsvob.com ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পান আরও ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এখন এই সাইক্লোনের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামীকালের মধ্যে এই ঝড় উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবেশ করবে। এর ১৯ মে রাত থেকে ২০ মে বিকেল বা সন্ধ্যার মধ্যে এটি বাংলাদেশের উপকূলে অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদদফর।
এর প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে পড়ায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই কারণে উপকূলীয় জেলাগুলো, দ্বীপ ও চরগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সোমবার (১৮ মে) পৌনে ৮টায় আবহাওয়া অধিদফতরের অনলাইনে এসে আবহাওয়াবিদ রাশেদুজ্জামান এসব তথ্য জানান। অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান আরও ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এই সাইক্লোনের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাইক্লোনটি উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং এটি আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে বাঁক নিয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে আগামীকালকের মধ্যে এটি উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবেশ করবে।

আম্পান এখন বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে আছে। এর প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের আওতায় যেসব জেলা আছে সেগুলোও এই সংকেতের আওতায় পড়বে। এছাড়া৷ মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এরসঙ্গে আশেপাশের জেলাগুলোও এই সংকেতের আওতায় পড়বে। প্রভাবে স্থানীয় উপকূলবতী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ারের ৪ থেকে ৫ ফুট বেশি বায়ূতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এরসঙ্গে ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় ওই জেলাগুলো, অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০-১৬০ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ এখনকার গতির চেয়ে গতি কিছুটা কমে যেতে পারে।

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তিনি জানান, আম্পান ১৯ মে রাত থেকে ২০ মে বিকেল বা সন্ধ্যা, এই সময়ের মধ্যে খুলনা ও চট্টগ্রাম উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করে যাবে। এই সময় সুপার সাইক্লোনের গতিবেগ কিছুটা কম হতে পারে বলে তিনি জানান।
এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, আম্পান আজ সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

এ কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। একইভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

সুপার সাইক্লোনে পরিণত আম্পান, আগামীকালই ঢুকছে উত্তর বঙ্গোপসাগরে

আপডেট এর সময় : ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০