ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

পাকিস্তানে বিমান দুর্ঘটনায় ৯৭ জন নিহত, ২ জন জীবিত উদ্ধার

  Newsvob.com আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী করাচিতে শুক্রবারের বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে । স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি নগরীর বিমান বন্দরে অবতরণের জন্য বারবার চেষ্টা করে এবং পরে পার্শবর্তী আবাসিক এলাকার ওপর ভেঙ্গে পড়ে। এতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়, অনেক রাত অবধি উদ্ধার অভিযান চলে।
সিন্ধুর স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, দুর্ঘটনাস্থল থেকে সকল যাত্রী ও ক্রুদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে ১৯ জনের মৃতদেহ শনাক্ত হয়েছে।
স্থানীয় একটি হাসপাতাল এর আগে জানায়,তারা বিধ্বস্ত এলাকা থেকে অনেকগুলো লাশ পেয়েছে। শনিবার সকালেও এলাকাটি ঘিরে রাখা ছিল। আকাশে ছড়ানো ধোঁয়ার মধ্যেই উদ্ধারকর্মী ও স্থানীয়রা ধ্বংস্তুপে অনুসন্ধান চালায় এবং দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে।
এএফপি’র একজন রিপোর্টার জানান , তিনি মৃতদেহ এ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন। পিআইএ বলেছে, বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো, এটি অবতরণের ঠিক আগে বিকাল ২টা ৩০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।
রমজান শেষে ঈদুল ফিতরের উৎসবের প্রাক্কালে লোকরা নিজের এলাকায় ফেরার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

পাকিস্তানে বিমান দুর্ঘটনায় ৯৭ জন নিহত, ২ জন জীবিত উদ্ধার

আপডেট এর সময় : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০