করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৮৫৬ , মৃত্যু ৪৪

Newsvob.com ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন।

শনিবার( ১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা ১৬,৬৩৮আক্রান্ত ২,৮৫৬জন।মোট আক্রান্ত ৮৪৩৭৯জন।মৃত্যু ৪৪জন। মোট মৃত্যু ১,১৩৯ সুস্হ ৫৭৮। মোট সুস্হ ১৭,৮২৭

১৩.০৬. ২০২০

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *