৭ জেলা জজকে বদলি

Newsvob.com.: অনলাইন ডেস্ক :    ৭ জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারককে বদলি করেছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এই বিচারকদের বদলি করা হয়।

আইন কমিশনের সচিব (জেলা জজ) মীর রুহুল আমিনকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ শাহীন উদ্দিনকে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. হাসানুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ নিয়োগ দেয়া হয়েছে।

অপরদিকে বরগুনা জেলা জজ মো. আছাদুজ্জামানকে পাবনা, খাগড়াছড়ির জেলা জজ মো. আলমগীর হাসানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা জজ মোহা. রবিউল ইসলাম প্রেষণে আইন কমিশনের সচিব নিয়োগ পেয়েছেন।

নোয়াখালী বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) মো. শফিকুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *