ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ

লকডাউনে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির দামের তাপমাত্র

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৭৩৪ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক : লকডাউনে বেড়েছে সব ধরনের সবজির দাম সর্বাত্নক লকডাউনে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির তাপমাত্র। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম হয়েছে দ্বিগুন।
গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছে ৩০ টাকায় সেই বেগুন শুক্রবার (১৬ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। একইভাবে বাজারে বিভিন্ন শাক-সবজি চড়া দামে বিক্রি হতে দেখা যায়। লকডাউনে সরবরাহ কমে যাওয়াকে দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ সব ধরনের সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সপ্তাহের ব্যবধানে বেগুন, টমেটো, লেবু ও শসাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এদিকে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শষা বিক্রি হচ্ছে ৭০-৮০টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকায়। লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৫০টাকায়। প্রতিকেজি পেঁপে ৩৫-৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া সজনের ডাটার দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে পটল, বরবটি, শিম, ঢ়েঁড়স, টমেটোসহ অন্যান্য সবজিগুলোও। পটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। ঢ়েঁড়সের কেজিও বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। গত সপ্তাহে যা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছিল। ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া ধুন্দুলের দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। ৪০ টাকা কেজি শিমের বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। রোজায় চাহিদা বাড়ায় গত সপ্তাহে ২৫ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০ থেকে ৫০ টাকা হয়েছে। সবজির পাশাপাশি দাম বেড়েছে শাকের। লাল শাক, সবুজ শাক, পাট ও কলমি শাক পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। পুঁই শাকের আঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।বাসাবো বাজারে কাঁচাবাজার করতে আসা আছমা আক্তার বলেন, লকডাউনের অজুহাতে দিয়ে সবজির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। দুঃখজনক কথা হলো অতিরিক্ত দামে সবজি বিক্রি হলেও এই বাজার দেখার কেউ নেই।

ব্যবসায়ীরা জানান, রোজায় চাহিদা বেশি থাকে। এছড়াও লকডাউনে সরবরাহ সেই তুলনায় কম। তাই বাজারে দাম বেড়েছে। সবজির দাম এমনিতেই বাড়ছিল। রোজার কারণে দাম আরও বেড়েছে। সহসা সবজির দাম কমার সম্ভাবনা কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন

লকডাউনে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির দামের তাপমাত্র

আপডেট এর সময় : ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১